স্টান্ট করতে গিয়ে মাথায় আঘাত, স্মৃতিশক্তি হারাচ্ছেন জেসমিন

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ও ‘বিগ বস’ তারকা জেসমিন ভাসিনের সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক শারীরিক জটিলতার মধ্যে এবার ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কিছুদিন আগে দুবাইয়ে জন্মদিন উদযাপন করতে গিয়ে তীব্র পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামের অন্ত্রের গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যেই ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় আঘাত পান অভিনেত্রী। পরে চিকিৎসকরা তাকে টানা ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

জেসমিন জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। স্টান্ট শেষ হওয়ার পর কী ঘটেছিল, তার কিছুই মনে করতে পারছিলেন না। এমনকি ঘটনার বেশ কিছুদিন পরও পুরোনো অনেক স্মৃতি মনে করতে পারছেন না তিনি।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার কথা মনে পড়লে এখনো অস্বস্তি অনুভব করলেও মানসিকভাবে আগের চেয়ে শক্ত থাকার চেষ্টা করছেন জেসমিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *