নীল জলে গা ভাসিয়ে পরীমনির স্নিগ্ধ মুহূর্ত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। রাতের স্নিগ্ধ পরিবেশে সুইমিং পুলের নীল জলে সময় কাটানোর মুহূর্ত ধরা পড়েছে ছবিগুলোতে।

ছবিতে প্রিন্টেড সুইমস্যুটে পুলের জলে গা ভাসিয়ে থাকতে দেখা যায় পরীমনিকে। কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল ও মৃদু হাসিতে তার সাজে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। কোনো ছবিতে চোখ বন্ধ করে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে, আবার কোনো ছবিতে জলের মধ্যে হাসিমুখে দেখা গেছে তাকে।

ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুসারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ পুরোনো অভ্যাসের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন।

পরীমনির নতুন এসব ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের মতো এবারও ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *