স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্যালুট, তোপের মুখে বিজয়-তৃষা

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে একে অপরকে স্যালুট করায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপথি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত অনুষ্ঠানে প্যারেড পরিদর্শনের সময় জিপে থাকা মুখ্যমন্ত্রী বিজয় দর্শকদের উদ্দেশে স্যালুট করেন। এ সময় প্রথম সারিতে বসা তৃষা দাঁড়িয়ে বিজয়কে পাল্টা স্যালুট জানান। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

বিশেষ করে সরকারি অনুষ্ঠানে একজন অভিনেত্রীকে ভিআইপি আসনের প্রথম সারিতে বসানো নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন দল ডিএমকির মুখপত্র ‘মুরাসোলি’ও সমালোচনা করেছে। পত্রিকাটি ঘটনাটিকে ‘লজ্জাহীন ও অশোভন দৃশ্য’ বলে মন্তব্য করেছে।

দীর্ঘদিন ধরে বিজয় ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এর মধ্যেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের এই স্যালুট বিনিময় নতুন করে তামিলনাড়ুর রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *