ভেনিস-টরন্টোর পর লন্ডন চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবার জায়গা করে নিয়েছে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে। এর আগে বিশ্বের প্রাচীনতম ভেনিস চলচ্চিত্র উৎসব ও কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে সিনেমাটি।

আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে লন্ডন চলচ্চিত্র উৎসব। এর ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত ১০টি সিনেমার একটি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার সিনেমাটির গল্প ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য সেখানে গেলে একের পর এক রহস্যময় ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হচ্ছে জাইনীন করিমের। এছাড়া অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

রুবাইয়াত হোসেনের সঙ্গে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকরাও সিনেমাটির সহপ্রযোজনায় যুক্ত আছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *