স্বামীর জানাজা-দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের কাছে তার মেয়ে তানি দিপাবলি প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ ঘণ্টার জন্য তার মুক্তির আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সল বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামীর মৃত্যুর কারণে দীপু মনির পক্ষ থেকে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

আইনজীবী জানান, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত থাকবেন দীপু মনি। এ সময় তিনি স্বামীর জানাজা ও দাফনসহ সংশ্লিষ্ট পারিবারিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর দীপু মনির পরিবারের পক্ষ থেকে তার প্যারোলে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসনের অনুমোদনের পর নির্ধারিত সময়ের জন্য তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *