নারী নিয়ে ‘নোংরা কথা’ ছড়ানোদের শাস্তির হুঁশিয়ারি মেঘনা আলমের

নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে মেঘনা আলম বলেন, অন্য রাজনীতিবিদ বা সেলিব্রিটিদের মতো তিনি সবকিছু সহনশীলভাবে নেন না। নারীকে নিয়ে ‘নোংরা কথা’ ছড়ানো ব্যক্তিদের সংখ্যা ১০০ হোক বা ১ হাজার—তাদের বিরুদ্ধে তিনি শাস্তির ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

মেঘনা আলমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *