‘মেজাজ গরম হলেই কোনো গ্যারান্টি নেই’, রহস্যময় পোস্ট পরীমণির

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন। এবার তার একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, ‘মেজাজ গরম হওয়ার আগ পর্যন্ত আমি একজন ভালো মানুষ, এরপর কোনো গ্যারান্টি নাই।’

অভিনেত্রীর এমন মন্তব্যের পর ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে পোস্টটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার উদ্দেশ্যে দেওয়া কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পরীমণি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ঘিরে নানা ধরনের মন্তব্য করছেন তার অনুসারীরা। তবে পরীমণির বক্তব্যের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *