স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, আটক ৫৩

রাজধানীর গুলশানে স্পা সেন্টার ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৫৩ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে গুলশান-২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ থেকে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্পা ও সেলুনের আড়ালে দেহব্যবসা, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে গোপন তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন।

ওসি দাউদ হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *