‘বাবাজি, আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’

জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানওয়াত। এবার তাকে নিয়ে যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেবের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন কঙ্গনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাবা রামদেবকে উদ্দেশ করে কঙ্গনা লেখেন, ‘বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না।’ গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে কাউকে নিয়ে অনুমান করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

কঙ্গনা আরও দাবি করেন, মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট কখনো তাকে ভর্ৎসনা করেনি। তাই তাকে চরিত্র নিয়ে জ্ঞান না দেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নিজের চরিত্র নিয়ে বাবা রামদেবের মন্তব্যেরও সমালোচনা করেন এই অভিনেত্রী-রাজনীতিক।

মূলত বাবা রামদেবের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। টিভি৯-কে দেওয়া ওই সাক্ষাৎকারে কঙ্গনার ‘জেন-জি’ নিয়ে মন্তব্য প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হয়।

জবাবে বাবা রামদেব কঙ্গনার অতীত ও তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কেউ তার যোগের প্রশংসা করলেই তিনি সেই ব্যক্তির কথিত পাপকাজ আড়াল করবেন না।

সাক্ষাৎকারে কঙ্গনার যোগাভ্যাসের প্রতি আগ্রহ এবং নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও উঠে আসে। তবে বাবা রামদেব স্পষ্ট করে বলেন, তার যোগের প্রশংসা করলেই তিনি কারও পাপকাজ ঢেকে রাখবেন না।

এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা জবাব দেন কঙ্গনা। তার বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

এদিকে রাজনীতির পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সাহসী নার্স ও কর্মীদের ভূমিকা নিয়ে নির্মিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে। এ ছাড়া আরও দুটি সিনেমার কাজ রয়েছে তার হাতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *