জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিলেন মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য সাবেক মহাসচিব ও দলটির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ” বলে বিদায় নিচ্ছি।’

পোস্টের শেষে তিনি নিজেকে দলীয় নেতাকর্মীদের ‘বিশ্বস্ত’ উল্লেখ করে লেখেন—‘আপনাদের বিশ্বস্ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

এর আগে আরেকটি পোস্টে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন মির্জা ফখরুল। সেখানে তিনি লেখেন, ‘আমি কখনও ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি।’

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *