রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে সরকারের সঙ্গে কাজ করার বার্তা জাপানের

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাপান।

রোববার (২৩ আগস্ট) ঢাকায় জাপান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাকে অভিনন্দন জানানো হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশ যখন অধিকতর স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশটির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে জাপান।

একই সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের লক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছে দেশটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *