বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর তাকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এ সময় রুহুল কবির রিজভী আহমেদ ও ড. খন্দকার মারুফ হোসেন পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ড. খন্দকার মারুফ হোসেনকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একই সঙ্গে ড. খন্দকার মারুফের রাজনৈতিক ও সমৃদ্ধ কর্মজীবনের সাফল্য কামনা করেন তিনি।

দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *