‘ঘুম দুর্লভ, চিন্তা সহজলভ্য’—জেল থেকে ফিরে কী ইঙ্গিত দিলেন জাহের আলভী?

জেল থেকে মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। তার সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ বার্তাগুলো ঘিরে ভক্ত ও নেটিজনদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন এই অভিনেতা। গতকাল দেওয়া এক পোস্টে মাত্র দুটি শব্দ লিখেছেন তিনি—‘বেছে বেছে’। সংক্ষিপ্ত এই বার্তার মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট করেননি। ফলে পোস্টটি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।

এরপর আরেকটি পোস্টে জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে ভাবনামূলক লেখা প্রকাশ করেন জাহের আলভী। সেখানে তিনি কারাগারে ঘুম ও সিগারেটের দুর্লভতা এবং চিন্তার সহজলভ্যতার কথা তুলে ধরেন। পোস্টটির শেষে নিজেকে ‘মধ্যরাতের কবি’ হিসেবে উল্লেখ করেন তিনি।

জাহের আলভীর ব্যক্তিজীবনে চলমান আইনি জটিলতার সূত্রপাত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে মিরপুরের বাসা থেকে তার স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ উদ্ধারের পর। পরে স্ত্রীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন অভিনেতা।

কারাগার থেকে মুক্তির পর তার পরপর দেওয়া পোস্টগুলোতে ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতার নানা ইঙ্গিত থাকলেও সেগুলোর ব্যাখ্যা তিনি নিজে দেননি। তাই ‘বেছে বেছে’ কিংবা জেলজীবন নিয়ে তার লেখা আসলে কী বার্তা বহন করছে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়ছে।

অন্যদিকে ছেলে রিজিককে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় দেখা যাচ্ছে জাহের আলভীকে। সন্তানের সঙ্গে কাটানো বিভিন্ন আবেগময় মুহূর্তের ছবি ও অনুভূতির কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *