নতুন লুকে হাজির হালান্ড, প্রেমিকা বললেন ‘কান্না পাচ্ছে’

দীর্ঘ চার বছর পর লম্বা সোনালি চুলের পরিচিত স্টাইল বদলে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা এরলিং হালান্ড। নতুন মৌসুম শুরুর আগে চুল একেবারে ছোট করে নতুন লুকে হাজির হয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি ও ভিডিও প্রকাশ করেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। চুল কাটার পুরো প্রক্রিয়ার কিছু মুহূর্তও দেখা গেছে সেখানে।

হালান্ডের নতুন চেহারা নিজের বেশ পছন্দ হলেও তার দীর্ঘদিনের সঙ্গী ইসাবেল হাভগসেং জোহানসেনের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। প্রিয় মানুষের চুল কাটার দৃশ্য দেখে আবেগ সামলাতে পারেননি তিনি। কাটা চুল হাতে নিয়ে বিস্ময়ে বলেন, ‘ও মাই গড!’ এরপরই জানান, নতুন চেহারা দেখে তার কান্না পাচ্ছে।

মজার ছলে জোহানসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে নতুন চেহারায় হালান্ডকে চিনতে তার কষ্ট হতে পারে। এমনকি পাশে অন্য কেউ শুয়ে আছে বলেও মনে হতে পারে।

তবে প্রেমিকার এমন প্রতিক্রিয়ায় বিচলিত নন হালান্ড। বরং নিজের নতুন ‘রাফ অ্যান্ড টাফ’ লুক নিয়ে বেশ খুশি তিনি। দীর্ঘদিনের চুলের স্টাইল বদলে নতুন চেহারায় মাঠে কেমন পারফর্ম করেন, এখন সেটিই দেখার বিষয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *