মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে সময় বাড়ল

মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়াই মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করা যাবে। এজন্য কোনো জরিমানা দিতে হবে না।

এতে আরও বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা শেষবারের মতো ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র ও লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পেলেন। তবে ২৯ অক্টোবরের পর এ সুবিধা থাকবে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে নতুন কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *