বীরগঞ্জে অসুস্থ বিএনপি নেতার বাড়িতে এমপি মনজুরুল ইসলাম, নিলেন খোঁজখবর

তানভীর আহাম্মেদ,রিপোর্টার : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তাঁর বাড়িতে যান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

এ সময় এমপি মনজুরুল ইসলাম অসুস্থ রবিউল ইসলামের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। তিনি দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল ইসলাম বাহার এবং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *