ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব গ্রহণ করায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে রুহুল কবির রিজভীর বাসভবনে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে অধ্যাপক মামুন মাহমুদ রুহুল কবির রিজভীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে প্রায় এক ঘণ্টা তারা নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলের সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *