বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদক ব্যবসায়ী ও সেবনকারীর কারাদণ্ড

তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপঙ্কর বর্মন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে অপরাধ স্বীকার করায় প্রত্যেক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বীরগঞ্জ থানার শব্দলপুর গ্রামের মৃত হাসিনুরের ছেলে মোঃ আসলাম আজাদ, যোতরঘু গ্রামের হাসেম আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম, বড় করিমপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মনির হোসেন, একই গ্রামের মৃত মঙ্গলুর ছেলে ইয়াকুব আলী এবং মৃত জব্বার আলীর ছেলে মোঃ শামীম ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, বীরগঞ্জ থানা এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সাথে নিয়ে এই ঝটিকা অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় হাতেনাতে ৫ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা দেওয়া হয়।

দণ্ডাদেশ জারির পরপরই আজ বিকেলে সকল আসামিকে কঠোর নিরাপত্তায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।বীরগঞ্জ থানা পুলিশ জানায়, এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের মাদকবিরোধী ঝটিকা অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *