সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসবাবপত্রের দোকানে ভারী ফার্নিচার নিচে চাপা পড়ে ফাইজা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট (রহিম মেম্বারের অফিসের সামনে) এলাকার মোঃ দৌলত খান দেলোয়ারের মালিকানাধিন ভাই ভাই ফার্নিচার নামে দোকানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাইজা পোশাক শ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।

নিহত শিশুর বাবা ফরহাদ জানান, বিকেলে মেয়ে ফাইজাকে সঙ্গে নিয়ে ওই ফার্নিচারের দোকানে যাই। একপর্যায়ে দোকানের কর্মচারীরা আমাকে ডাক দিলে আমি দোকান থেকে বাইরে যাই। এ সময় ফাইজা হামাগুড়ি দিয়ে আসার চেষ্টা করলে হঠাৎ একটি ভারী ফার্নিচার তার ওপর পড়ে যায়। আমার চোখের সামনেই মৃত্যু ঘটে মেয়ের।

তবে এ বিষয়ে নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ করা হয়নি থানায়। এই রিপোর্ট লেখা পার্যন্ত সব শেষ রাত ৮ টায় নিহত শিশুর দাফন কাজ চলমান ছিলো বলে জানা যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি সম্পর্কে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *