পাইকারদিতে সওজের সার্ভেয়ারক ঘুষ না দেয়ায় আক্রোশের উচ্ছেদ, প্রতিবাদে ভুক্তভোগীদের বিক্ষোভ

মাহামুদুল হাসান নয়ন: নারায়ণগঞ্জ ও নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের ডাঙা- পাঁচদোনা মহাসড়কের পাইকারদী বাজারে অবৈধভাবে প্রতিপক্ষ থেকে ঘুষ নিয়ে অক্রোশমূলক উচ্ছেদ অভিযান পরিচালনার অভিযোগ ওঠে সওজের সার্ভেয়ার মাসুদ ও প্রকৌশলীর রেজা ই রাব্বি’র বিরুদ্ধে । এর প্রতিবাদে ২৬ আগষ্ট বুধবার দুপুরে পাইকারদী বাজারে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বিক্ষোভকারীরা জানান, নারায়ণগঞ্জ – নরসিংদী জেলা সওজ প্রকৌশলী মোঃ রেজা ই রাব্বি ও সার্ভেয়ার মাসুদ পারভেজের অনিয়ম ও ঘুষ বাণিজ্যের কারনে অবৈধদখলদার বহুতল ভবন মালিকদের রেখে ক্ষূদ্র ব্যবসায়ীদের দোকানঘর ও ব্যক্তিগত জমি মালিকদের স্থাপনা ভেঙে দেয়।

ভুক্তভোগীরা অভিযোগ করে আরও বলেন, প্রকৌশলী রেজা-ই রাব্বির নির্দেশে ও তার সহযোগী সার্ভেয়ার মাসুদকে মাসোহারা না দিলেই উচ্ছেদের শিকার হয় নিরীহরা। আবার একই সড়কের বেশ কয়েকটি স্থাপনা অবৈধভাবে সড়কের জমিতে থাকলেও নিয়মিত মাসোহারা নেয়ায় বহাল রাখে তারা। এদের মাঝে অবৈধ দখলদার মনির হোসেনের ৩ তলা ভবন, বাদল হাজীর ৩ ভবনসহ অসংখ্য ভবন মালিকের কাছ থেকে বহুতল ভবন প্রতি ৫০ হাজার, এবং দোকানঘর থেকে ৫ থেকে ২০ হাজার মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত মাধবদীতে আমদিয়া ইউনিয়ন পাইকারদী বাজার এলাকার ব্যবসায়ী মোন্তাসের, ইলিয়াস, দেলোয়ার হোসেন, নাসির মিয়া, সোহেল মিয়া, লাল মিয়া প্রমূখ।

এদিকে এসব জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বির মুঠোফোনে বলেন, উচ্ছেদ নিয়মিত কার্যক্রমের অংশ। কেউ ঘুষ বাণিজ্যে জড়িত নয়। তবে পাইকারদি বাজারে দুই ভাইয়ের দ্বন্দ্ব থেকে আমাদের ও মিডিয়াকে বিব্রত করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *