রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেফতার, অস্ত্র-মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৬ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা এবং ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অভিযানে একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ এবং ছয়টি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন ভিকটিকও উদ্ধারের কথা জানিয়েছে ডিএমপি।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *