সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতি করার সময় এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ট্রাক আটকিয়ে ট্রাকটি ডাকাতি চেষ্টা করে। গ্রেফতারকৃত ভুয়া পুলিশের নাম হিরা শেখ (৪০) । সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক কটি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ পরিদর্শক আরিফুজ্জামানের
নেতৃত্বে এএসআই সাইফুল ইসলাম ও সংগীয় ফোর্সের নিয়ে ভুয়া পুলিশ হিরা শেখকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের পোশাকদারী আরো পাঁচজন পালিয়ে যায়। তার বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানা ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১৩ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত হিরা শেখ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পটিখালী এলাকার মৃত আলী আকবর শেখ ছেলে।

সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানায়, ডাকাতির একটি তথ্য পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের পোশাক পড়ে ডাকাতি করার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরো পাঁচজন পুলিশের পোশাকদারী পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *