সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁও হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে দেশের মানুষ ভালোবাসে তার কার্যকলাপে আজ তিনি জনপ্রিয়তায় অনন্য চূড়ায় পৌঁছেছেন, যার প্রতিফলন দেখা যাবে প্রতিষ্ঠাবার্ষিকীতে। আমরা সোনারগাঁও বিএনপি ও অঙ্গসংগঠন সর্বোচ্চ দিয়ে এ দিনটিকে উদযাপন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তৃণমূলের শক্তিই হচ্ছে বিএনপির মূল চালিকাশক্তি। বিগত দিনে দলের জন্য আপনারা রাজপথে যেভাবে অবিচল থেকেছেন, ঠিক তেমনি আগামী ১ সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকীতেও আপনাদের ঐক্যবদ্ধ উপস্থিতি প্রমাণ করবে সোনারগাঁও কতটা শক্তিশালী। আমাদের নেতাকর্মীদের ঐক্য ও সুশৃঙ্খল কার্যক্রমের মাধ্যমেই এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখব।
সভায় আরও বক্তব্য রাখেন সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সাংসদের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম সরকার, রফিকুল ইসলাম বিডিআর, ডা. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাফিন উদ্দিন মজনু, আতাউর রহমান, জয়নাল আবেদীন, আব্দুর রহমান সরকার, আবুবকর সিদ্দিক, আলমগীর মেম্বার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর-এ ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, উ ওলামাদলের সভাপতি মাওলানা ওমর ফারুক, যুবদল নেতা রাকিব হাসান প্রমুখ। সভায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও তৃণমূল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয় এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।












