মনোয়ার হোসেন, কুমিল্লা: জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী মো: নাহিদকে সংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি। শনিবার (২৯ আগষ্ট) চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়ায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন তিনি।
এসময় তিনি বলেন, কাজী জাফর আহমেদ ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। পরবর্তীতে ১৯৭০ সালে পল্টন ময়দানের ঐতিহাসিক সমাবেশ থেকে তিনি পূর্ব বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
আমাকে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের হাতে গড়া দল জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত করায় আমি দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞ। আজকে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বয়স ৬ মাস। একটা সরকারের ভালোমন্দ বিচার করার জন্য তা কোনোভাবেই যথেষ্ট নয়। দেশ ও জনগণের কল্যাণে জাতীয় পার্টি বিএনপি জোটে ছিল, ভবিষ্যতেও সরকারের প্রতি আমাদের সহযোগিতা থাকবে। জোটে মূল্যায়নের অপেক্ষায় আছে জাতীয় পার্টি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ সহ সব কিছুর সংকট। একজন সমস্ত কিছু খালি করে ভারত চলে গেছেন। এখন তিনি বলছেন ৫ ডিসেম্বর দেশে আসবেন। আমরাও বলছি আপনি আসেন। আপনি ভারতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আপনি ভারতের লোক, বাংলাদেশের না। স্বাধীনতার ৫১ বছরে ভারত আমাদের কোনো উপকারে আসেনি। পদ্মায় ফারাক্কা বাঁধ দিয়ে, তিস্তা ব্যারেজ নির্মাণ করে গ্রীষ্মকালে মরুভূমি বানিয়ে, বর্ষাকালে বন্যায় ডুবিয়ে মেরেছে আমাদের।
চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নওয়াব আলি আব্বাস খান।
চৌদ্দগ্রাম উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী সহিদের সন্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন খবির মজুমদার, চট্টগ্রাম বিভাগের জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক ফারভেজ শেখ হৃদয়, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উপদেষ্টা আজিজুর রহমান আজিজ, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জাকির হোসেন জিগির।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহির নেতা বিল্লাল হোসেন স্বপন, ব্যাবসায়ী আবুল কাসেম, নবী হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবদুল মালেক, নুর হোসেন নুরু, আবুল কাসেম, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হাজী রুহুল আমিন, মুজিবুর রহমান, গুনবতী ইউনিয়ন জাতীয়পার্টির নেতা জানে আলম দোভাসী, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হাজী নুরুল ইসলাম, আবু তাহের খোকন, আলী আশ্রাফ, কনকাপৈত ইউনিয়ন জাতীয়পার্টির নেতা জাফর আহমেদ ভুইয়া, বাহার উদ্দিন মজুমদার, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মাহাবুব হোসেন, লুতফুল রহমান, মোহাম্মদ সেলিম, সিরাজুল ইসলাম, আবুল কাসেম, শাহিন মিয়া, ডাঃ মুকবুল আহমদ,আলকরা জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, জগন্নাথদীঘি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ওমর ফারুক, মিজানুর রহমান প্রমুখ।












