মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটর আস মুহাম্মদের

মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আস মুহাম্মদ। শুক্রবার (২৮ আগস্ট) ভারতের উত্তরাখণ্ডের সহসপুর এলাকায় দেহরাদুন-পাঁওটা সাহেব জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনার দিন সকালে দেহরাদুন থেকে একটি স্পোর্টস বাইক কিনেছিলেন আস মুহাম্মদ। পরে নতুন মোটরসাইকেলটি নিয়ে হিমাচল প্রদেশের পাঁওটা সাহেবের উদ্দেশে রওনা হন তিনি।

পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আস মুহাম্মদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহসপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ রাওয়াত জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগার পর তিনি আহত হন। আঘাতের তীব্রতার কারণে পরবর্তীতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আস মুহাম্মদ মোটরসাইকেল চালানোর বিভিন্ন ভিডিও তৈরি করতেন। বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের নামি ও স্পোর্টস বাইক নিয়ে ভ্লগ বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করতেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে ভক্ত ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *