রূপগঞ্জে পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিনটি গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিএসসি-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক।

র‍্যাব জানায়, ২৮ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় একটি পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক স্পট থেকে কয়েকজন লোক দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিনটি গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১ এর এই ধরণের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *