নিউজ আপডেট
নিউজ আপডেট

তানভীর আহাম্মেদ, রিপোর্টার : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। সম্প্রতি তিনি উপজেলার ১০নং মোহনপুর ও ৬নং নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ইউএনও সুমা খাতুন পূজামণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

ইউএনও জানান, শারদীয় দুর্গোৎসব যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। উৎসবকে নির্বিঘ্ন করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Share.